সাবেক ডিআইজি মোল‍্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশান থানায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টার মামলায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনর ও পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ রিমান্ডের এ আদেশ দেন।

এদিন সন্ধ্যায় মোল‍্যা নজরুল ইসলামকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশানা থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক।

রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার (০৮ ফেব্রুয়ারি) বর্তমান কর্মস্থল সারদার পুলিশ একাডেমি থেকে রাজশাহী জেলা পুলিশের সহায়তায় মোল্যা নজরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ ঘটনায় গত ৫ অক্টোবর তার বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ আসামি রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৮ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৮ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৯ ঘণ্টা আগে
Advertisement