বুধবার (৫ মার্চ) রাতে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় রাজনীতি ডটকমকে জাতিসংঘের বরাদ্দ কমিয়ে দেওয়ার এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৫ মার্চ) রাত ১১টা ১২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০ থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, ‘জুলহাসের নিজের তৈরি বিমান উড়ানোর ঘটনা তারেক রহমান অবগত হন। পরে তার একটি প্রতিনিধিদলসহ আমাকে খোঁজখবর নেওয়ার জন্য সরেজমিনে পাঠান। একজন নেতা দেশের প্রত্যন্ত অঞ্চলেরও খবর গুরুত্ব দিয়ে রাখেন। বিএনপির পক্ষ থেকে জুলহাসকে সার্বিক সহোযোগিতা আশ্বাস দিয়ে আগ
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপকমিশনার (ডিসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সেনাবাহিনীর সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তিনজনকে আটক করা হয়।
মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি হচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) ও যুগ্মসচিব (আইন) এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের নিচে নয়)।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যোগ দেন। তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের হয়ে অংশগ্রহণ করবেন। লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আত্মগোপনে থাকা অবস্থায় গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় করা স
ওয়াহিদউদ্দিন মাহমুদ জানালেন, বেসরকারি শিক্ষকরা দীর্ঘ দিন ধরে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানোর যে দাবি জানিয়ে আসছেন, সেই দাবি পূরণ করতে চলেছে সরকার। তার জন্য অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত।
বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণে নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে জানিয়ে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।এসব অ্যাকাউন্টে পাঁচ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। বুধবার (০৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৩৯ কোটি বই ছাপানোর কথা ছিল তাদের। অথচ ফেব্রুয়ারি শেষের তথ্য বলছে, তিন কোটি বই এখনো ছাপা বাকি, আরও তিন কোটি অনুমোদনের অপেক্ষায়। অর্থাৎ ১৫ শতাংশ বই এখনো শিক্ষার্থীদের হাতে যায়নি।
ঢাকায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম বলেছেন, ‘যেকোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে। এতে আমি অবাক হবো না। বঙ্গবন্ধুর বাড়ির যেভাবে ভাঙ্গা হয়েছে, বুঝা শেষ।’ আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে শুনানি চলাকালে তিনি আইনজীবীর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।