বিবিসি বাংলা

ভোটের সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা চেয়েছি আমাদের ওপর যেন প্রস্তুতি পর্যাপ্ত নয় এই ধরনের ব্লেম যেন না আসে। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি। শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবো।
আজ সোমবার নির্বাচন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি এ কথা জানান।
তিনি জানান, আগামী বছরের রমজানের আগে যাতে নির্বাচন হয় এই অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত। নির্বাচন কমিশনের প্রস্তুতি নেই এ কথা যাতে না শুনতে হয় এজন্য কমিশন পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে বলেও উল্লেখ করেন সিইসি।
চলমান মব কালচার নিয়ে রাষ্ট্রদূত তার কাছে জানতে চেয়েছেন উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, মব কালচার যেটা উনি জানতে চেয়েছেন। আমি বলেছি ভোটের এখনো দেরি আছে। যারা মব সৃষ্টি করে দেখবেন ভোটের সময় এলাকায় চলে যাবে। আর পাওয়া যাবে না। ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায়। তাদের আর পাওয়া যাবে না।
বৈঠকের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার কাছে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাইলে গুজব কানে না নেওয়ার পরামর্শ দেন সিইসি।
তিনি বলেন, একটা কথা তিনি (চার্জ ডি অ্যাফেয়ার্স) ফাঁক দিয়ে বলেছেন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আমি বলেছি এই দেশটা গুজবের দেশ। আমি গুজব কানে না নিতে বলেছি।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১১ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১২ ঘণ্টা আগে