শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ: রাতেই মামলাসহ চবি প্রশাসনের ১০ সিদ্ধান্ত

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১০টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো এসেছে এসব সিদ্ধান্তের মধ্যে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে চবি প্রশাসনেসর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ দিন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সম্প্রীতি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক কামাল বলেন, গতকাল (রোববার) আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো—

  • আহত শিক্ষার্থীদের সব ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে;
  • শিক্ষার্থীদের সুচিকিৎসা মনিটর করার জন্য পাঁচ শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে;
  • শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চবিসংলগ্ন একটি মডেল থানা স্থাপনের বিষয়ে সরকারকে অনুরোধ করা হবে;
  • রেলক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের ব্যবস্থা করা হবে;
  • আজ সোমবারের মধ্যেই সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে;
  • পুরো ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে;
  • পুরো পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের করণীয় ঠিক করতে মঙ্গলবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভা হবে;
  • বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা এলাকার বাড়িওয়ালাদের সঙ্গে সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হবে;
  • পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স প্রত্যাহার না করার অনুরোধ করা হয়; এবং
  • শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি হটলাইন সার্ভিস চালু করা হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক তৈয়ব চৌধুরীসহ প্রশাসনে দায়িত্বরত অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

২ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১২ ঘণ্টা আগে
Advertisement