প্রযুক্তি

ফোনকল থেকেও হ্যাক হতে পারে জিমেইল

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতিকী ছবি। ছবি : সংগৃহীত

হ্যাকিং এখন আর শুধু ইন্টারনেটের ভেতরেই সীমাবদ্ধ নেই, ফোনকলের মাধ্যমেও ফাঁদ পাতা হচ্ছে। সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের মধ্যে এই ধরনের প্রতারণা বেড়ে গেছে। অনেকেই গুগলের নাম ভাঙিয়ে ফোন পাচ্ছেন, যেখানে কলার নিজেকে গুগলের কর্মী পরিচয় দেন। ভুক্তভোগীদের বলা হয় তাঁদের জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ হয়েছে, তাই নিরাপত্তার জন্য পাসওয়ার্ড রিসেট করতে হবে। আর এখানেই লুকিয়ে আছে বড় বিপদ।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তবে গুগল জানিয়েছে, বিষয়টি পুরোপুরি বিভ্রান্তিকর। তাদের সার্ভার বা গুগল ক্লাউডে কোনো সাইবার আক্রমণ হয়নি। তবুও গুগল স্বীকার করেছে, হ্যাকাররা নানা কৌশলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ফোনকল এখন অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রোটনের মতে, প্রতারকেরা প্রায়ই যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোডযুক্ত একটি নম্বর (+১ ৬৫০ ২৫৩ ০০০০) ব্যবহার করছে। এটি আসলে গুগলের আসল সদর দপ্তরের অফিসিয়াল নম্বর, কিন্তু প্রতারকেরা প্রযুক্তির মাধ্যমে নম্বরটি স্পুফ করে ব্যবহারকারীর ফোনে দেখাচ্ছে। এতে অনেকে বিভ্রান্ত হয়ে মনে করছেন, সত্যিই গুগল থেকে কল এসেছে।

রেডিটের একজন ব্যবহারকারী জানিয়েছেন, তাঁকে এই নম্বর থেকে ফোন করে জানানো হয়েছিল, তাঁর অ্যাকাউন্টে বাইরের দেশ থেকে প্রবেশের চেষ্টা হচ্ছে। এরপর তাঁকে কিছু নিরাপত্তা ধাপ অনুসরণ করতে বলা হয়। বাস্তবে এগুলো ফাঁদ, যাতে ভুক্তভোগী নিজের পাসওয়ার্ড পরিবর্তন করে প্রতারকের হাতে তুলে দেন। একবার পাসওয়ার্ড রিসেট হয়ে গেলে পুরো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়, আর প্রকৃত ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্ট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতারণার ধরনটা বেশ পরিকল্পিত। প্রথমে হ্যাকাররা ভুক্তভোগীর অ্যাকাউন্টে আন্তর্জাতিক অবস্থান থেকে লগইন করার চেষ্টা করে। এতে ব্যবহারকারী ভয় পেয়ে যান। এরপরই গুগলের নাম ভাঙিয়ে ফোন আসে, যেন তাঁরা বিশ্বাস করেন যে সত্যিই তাঁদের অ্যাকাউন্ট বিপদে পড়েছে।

এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো সচেতন থাকা। গুগল স্পষ্ট জানিয়েছে, তারা কখনোই ফোন দিয়ে ব্যবহারকারীকে পাসওয়ার্ড রিসেট করতে বলে না, কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা সমাধানেও ফোন করে না। তাই এই ধরনের কল পেলেই বুঝতে হবে এটি প্রতারণা।

প্রতারককে কোনো তথ্য না দিয়ে ব্যবহারকারীকে নিজেই জিমেইলে লগইন করতে হবে। এরপর সিকিউরিটি অপশনে গিয়ে ‘রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি’ দেখে নিতে হবে কোনো অচেনা লগইন হয়েছে কি না। যদি সব ঠিক থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিশেষজ্ঞরা আরও বলছেন, জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে কয়েকটি বিষয় মেনে চলা খুব জরুরি। যেমন—এসএমএস-ভিত্তিক টু ফ্যাক্টর অথেনটিকেশন বাদ দিয়ে অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করা, পাসকি যুক্ত করা, শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিয়মিত তা পরিবর্তন করা।

ডিজিটাল দুনিয়ায় প্রতারণার ধরন প্রতিদিন পাল্টাচ্ছে। তাই শুধু প্রযুক্তি নয়, সচেতনতার মাধ্যমেই ব্যবহারকারীরা নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। ফোনে গুগলের নাম শুনলেই যে সেটা সত্যি, তা ভেবে বসা উচিত নয়। কারণ প্রতারকেরা এখন এতটাই চতুর হয়ে উঠেছে যে বিশ্বাসযোগ্য নম্বর ব্যবহার করেই তাঁরা ফাঁদ পেতেছে। তাই সন্দেহজনক কোনো ফোন এলে একটাই করণীয়—সতর্ক থাকা।

তথ্যসূত্র: ফোর্বস

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুই পা হারিয়ে ২৫ বছর পর দেশে ফরিদ, কক্সবাজারে মিলল পরিবার

সকাল থেকেই পরিবারের সন্ধানে কাজ শুরু করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

১০ ঘণ্টা আগে

মজুত কমায় গ্যাস সরবরাহ আরও কমেছে, আসছে ২ কার্গো

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

১৩ ঘণ্টা আগে

অনলাইনে শিশুর যৌন নির্যাতন ঠেকাতে আইনি কাঠামো জোরদারের তাগিদ

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ‘টেরে ডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডসে’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘স্পিক আপ!’ প্রকল্পের অধীনে আয়োজিত এক বিশেষ ওরিয়েন্টেশন সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

১৪ ঘণ্টা আগে

নোবিপ্রবিতে ছাত্রদলের দুপক্ষের পালটাপালটি ধাওয়া-সংঘর্ষ, আহত ৫

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে