আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশ সদস্য আহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আহত পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

‎‎স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে।

তারা ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ভয়াবহভাবে জখম করে। আহত পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। হামলায় আরও জড়িত ছিল নাজির, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু।

স্থানীয়রা আরও জানিয়েছেন, মোহাম্মদপুর-আদাবরের কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেল হাজতে থাকায় তার হয়ে এলাকায় এ দুই কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে হত্যা করেছে তারা। তাদের প্রশাসন গ্রেপ্তার করার কয়েকদিনের মধ্যেই আদালত জামিন দিয়ে দেয়। এরপর পুনরায় এসে তারা আবার একই কাজ শুরু করে।

‎এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় একটি গাড়ি নিয়ে যায়। আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি, কারা কোন গ্রুপের জানার চেষ্টা করছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

২ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১২ ঘণ্টা আগে
Advertisement