ডাকসু নির্বাচন নির্ধারিত সময়েই: ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি

হাইকোর্টের দেওয়া আদেশ চেম্বার আদালত স্থগিত করে দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

হাইকোর্টের রায় চেম্বার আদালত স্থগিত করায় নির্ধারিত সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

তিনি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয় চেম্বার আদালতে। এর পরিপ্রেক্ষিতে ভোট স্থগিতের রায়টিই স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ভোট নির্দিষ্ট সময়েই হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাবি উপাচার্য এসব কথা বলেন।

এর আগে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোট প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে সোমবার বিকেলে হাইকোর্ট ডাকসু নির্বাচনে দুই মাসের স্থগিতাদেশ দেন।

যে তালিকা অনুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছিল, সেটিও স্থগিত করে তদন্তের আদেশও দেন হাইকোর্ট। এ আদেশের পর ঢাবি ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা কেটে যায়।

চেম্বার আদালতের আদেশের পর সাংবাদিকদের ব্রিফ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির-সংশ্লিষ্ট বিভিন্ন মামলার এই আইনজীবীর এ পরিচয় এতদিন প্রকাশ্যে আসেনি।

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে উপাচার্য অধ্যাপক নিয়াজ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনি কাজ করার জন্য ১২ সদস্যের প্যানেল আছে। শিশির মনির সেই প্যানেলেরই অংশ।

এ সময় ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িয়ে অবান্তর কথা বলে বিতর্ক উসকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক বাধা-বিপত্তি আছে। রিটও বাধারই একটি অংশ। আমরা আইনিভাবে এটি মোকাবিলা করছি‌। তবে ডাকসু ভোট স্থগিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত— এ ধরনের অবান্তর কথা বললে বিতর্ক তৈরি হয়।

অবান্তর কথা না বলা ও ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক নিয়াজ বলেন, বিতর্ক তৈরি না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাধা-বিপত্তি, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

২ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১২ ঘণ্টা আগে
Advertisement