নতুন পে-স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ। নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়াবে তা নয়, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে। এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। সম্প্রতি জাতীয় পে-কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ।
তিনি বলেন, ‘এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে, জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।’
স্থানীয়রা জানিয়েছেন, ওই তলায় তৈরি পোশাকের কারখানা রয়েছে। এ ছাড়া নিচতলায় রয়েছে ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার। শুক্রবার ওই পোশাক কারখানা বন্ধ ছিল। এ ছাড়া এ দিন কমিউনিটি সেন্টারেও কোনো অনুষ্ঠান ছিল না।
এসময় পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে, ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৮৪ জন। এর মধ্যে স্কুলে ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ২০০ জন এবং কমিউনিটিতে ৬১ লাখ ৬৫ হাজার ৮৮৪ জন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজের তিনটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
নুর-ই-আলম বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সরকার যে ঘোষণা দিয়েছিল, সে ঘোষণা স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশের প্রজ্ঞাপন দুয়েকদিনের মধ্যেই জারি করবে সরকার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে৷ তবে এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। এর একাংশের প্রভাব দেশের স্থলভাগে পড়তে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।
ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। এবারের নির্বাচনে দেশের আপামর জনসাধারণ ভোট দিতে আসবেন।
তিনি বলেন, ‘এবার ভোট কেন্দ্রে প্রশিক্ষিত আনসার সদস্যদের পাঠানো হচ্ছে। তারা সদরদপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবে। ফলে নিরপেক্ষ দায়িত্ব পালনের নিশ্চয়তা থাকবে। নির্বাচনের দিন আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে।’
তবে ড. ইউনূসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
কর্মচারীরা বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি না হওয়ায় হতাশা জানিয়েছেন। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক ও কর্মচারী নেতাদের তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে প্রশ্ন তুলেছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর ভূমিকা নিয়ে।
বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ অনুমোদনের মধ্য দিয়ে শ্রম আইনকে আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত এবং শ্রমিক ও উদ্যোক্তা দুপক্ষের জন্য আরও বেশি ভারসাম্যপূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।