২ সপ্তাহ না যেতেই কক্সবাজার ফের ‘অভ্যন্তরীণ’ বিমানবন্দর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কক্সবাজার বিমানবন্দর। ছবি: উইকিমিডিয়া কমন্স

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা করার ১২ দিনের মাথায় সে ঘোষণা স্থগিত করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক কোনো ফ্লাইট পরিচালনা করার আগেই ‘আন্তর্জাতিক’ থেকে ‘অভ্যন্তরীণ’ বিমানবন্দর মর্যাদায় ফিরে এলো কক্সবাজার।

শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটি’র সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নুর-ই-আলম বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সরকার যে ঘোষণা দিয়েছিল, সে ঘোষণা স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশের প্রজ্ঞাপন দুয়েকদিনের মধ্যেই জারি করবে সরকার।

এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ঘোষণাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয় প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন জারি হলেও বর্তমান অবস্থায় এ বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। তারপরও গত কয়েকদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ আরও কয়েকটি এয়ারলাইন্স কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। তবে আপাতত তাদের সে পরিকল্পনা বন্ধই রাখতে হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৭ ঘণ্টা আগে

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৭ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে
Advertisement