উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি, যা বললেন পরিবহন উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২০: ৪২

রাজনৈতিক দলের নেতারা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কোনো দলের প্রতিনিধিরাই নির্দিষ্ট কোনো নাম বলেননি। রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে ‘দলীয় উপদেষ্টা’ বাদ দেওয়ার দাবি ওঠার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা। কারা কারা আছেন এই তালিকায়।

কোন দল কোন উপদেষ্টা নিরপেক্ষ মনে করেন না—এসব নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‌‘প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এটুকুই বলা যে, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনোরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজের তিনটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছেন।

আজ শুক্রবার দেওয়া ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, চুক্তিভিত্তিক নিয়োজিত সব কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের (যে দলই সরকার গঠন করুক না কেন) কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি। তবে শর্ত থাকে যে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৭ ঘণ্টা আগে

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৭ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে
Advertisement