প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে পরিচালিত পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ছয় তলা ওই ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। সাড়ে ১০টায় কাজ শুরু করে ফায়ার সার্ভিস দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই তলায় তৈরি পোশাকের কারখানা রয়েছে। এ ছাড়া নিচতলায় রয়েছে ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার। শুক্রবার ওই পোশাক কারখানা বন্ধ ছিল। এ ছাড়া এ দিন কমিউনিটি সেন্টারেও কোনো অনুষ্ঠান ছিল না।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর-১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়।
তালহা বিন জসীম আরও জানান, পরে সেখানে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সতর্কতা হিসেবে আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়। পরে দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। শুক্রবার পোশাক কারখানা বন্ধ থাকায় ও কমিউনিটি সেন্টারে কোনো অনুষ্ঠান না থাকায় আগুন লাগার কারণ সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভবনটির ষষ্ঠ তলায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় ভবনের সামনে আশপাশ থেকে আসা প্রচুর মানুষকে ভিড় করে থাকতে দেখা গেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
৭ ঘণ্টা আগে
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।
১৭ ঘণ্টা আগে
ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।
১৭ ঘণ্টা আগে
চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে