নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো জাতি আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ শুরু করেছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। এবারের নির্বাচনে দেশের আপামর জনসাধারণ ভোট দিতে আসবেন।’

গত ১৭ বছরে হাসিনার সময় আমরা কেউ ভোট দিতে পারিনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হাসিনার এমপিরা ঘুস খেতেন। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেনি।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৭ ঘণ্টা আগে

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৭ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে
Advertisement