প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করার দাবি নিয়ে আলোচনার উদ্দেশ্যে বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী রিয়াদের বাসা থেকে মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা হবে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) রাত পৌনে ১০টা থেকে রাত সোয়া ১১টার মধ্যে এসব ভূমিকম্প হয় বঙ্গোপসাগরে।
বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়।
সকালে পুলিশ সাবেক বিচারপতি খায়রুল হককে আদালতে উপস্থিত করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন জানান, শুনানি নিয়ে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইনার হুইল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট নাজনীন নাহার। তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টির কারণে যেন শিক্ষার্থীদের স্কুলে যাওয়া থেমে না যায়, সে কারণে তাদের ছাতা ও রেইনকোট দেওয়া হয়েছে। এ ছাড়া এ সময় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপদ্রব বেশি থাকে। এ কারণে তাদের মশারি দেওয়া হয়েছে।
জুলাই সনদ যখন চূড়ান্ত হওয়ার মুখে তখন রাজনৈতিক দলগুলো এই সনদের খসড়া নিয়েই একমত হতে পারেনি। বরং জুলাই সনদকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সনদ বাস্তবায়নে দুই বছরের সময়সীমা নিয়ে সুনির্দিষ্টভাবে আপত্তির কথা জানিয়েছে। বিএনপি বরং এই খস
ঐকমত্য কমিশনে দুই ধাপের আলোচনায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এ বিষয়গুলোও থাকবে জুলাই সনদে। তবে এখনই এগুলো খসড়ায় উল্লেখ করা হয়নি। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে সেগুলো সনদে অন্তর্ভুক্ত করা হবে।
হানডা শুরুতে বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এবং এ লক্ষ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা এখন নতুন বিনিয়োগে অনাগ্রহী। অন্যদিকে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ফলে বৃহস্পতিব
তিনি লিখেছেন, "শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রনায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।"
চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান উঠায় বাংলাদেশের বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম ওঠে। তারা ‘এ’ গ্রুপে পড়ে। ভিয়েতনাম ও চীনের মধ্যে বাংলাদেশের ফুটব
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রামে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে ৩৮ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে। শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে সে চলে আসবে, যতই আমরা সামাল দেই, যতই সংস্কার করি। আমাদের আরো গভীরের সংস্কার দরকার। এই
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই (বুধবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই কর্মকর্তা বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট। দাবি-আপত্তি যদি কারও থাকে তাদের জন্য সময় দেওয়া হবে ২১ আগস্ট পর্যন্ত। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।