লিখিত বক্তব্যে বলা হয়, হাইকোর্টে এক নারী প্রার্থীর রিট ঘিরে সেই প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে জানা গেছে। হুমকিদাতা আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
ডাকসু ও হল সংসদের তফসিল অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ছেলেদের হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ও মেয়েদের হলে রাত ১০টা পর্যন্ত প্রচারের সুযোগ রয়েছে। তবে প্রচারে মানতে হচ্ছে কড়া আচরণবিধি।
রায়ের প্রতিক্রিয়ায় শিশির মনির বলেন, “বিচারকদের বদলি, ছুটি, শৃঙ্খলাবিধি—সবকিছু সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হলো। ২০১৭ সালে অধস্তন বিচার বিভাগের জন্য করা ডিসিপ্লিনারি রুলসও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিন মাসের মধ্যে পৃথক জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।”
জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ বর্তমানে পুরোদমে চলছে। ট্রাইব্যুনালের মূল ভবনের কাজ শেষ না হওয়ায় বিচার কার্যক্রম আপাতত টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।
শিক্ষার্থীরা আম, জাম, নিম, বাদাম ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের চারা রোপণ করে দারুণ উৎসাহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার জানায়।
ঢাবি উপাচার্য বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয় চেম্বার আদালতে। এর পরিপ্রেক্ষিতে ভোট স্থগিতের রায়টিই স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ভোট নির্দিষ্ট সময়েই হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত এই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এর আগে রোববার জারি করা এই ১৪৪ ধারা সোমবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকার কথা বলা হয়েছিল।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ওই শিক্ষার্থী আলী হোসেন নিজের ফেসবুক আইডিতে এ হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমালোচনার ঝড় উঠেছে।
সূত্রমতে, বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে।
চলমান মব কালচার নিয়ে রাষ্ট্রদূত তার কাছে জানতে চেয়েছেন উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, মব কালচার যেটা উনি জানতে চেয়েছেন। আমি বলেছি ভোটের এখনো দেরি আছে। যারা মব সৃষ্টি করে দেখবেন ভোটের সময় এলাকায় চলে যাবে। আর পাওয়া যাবে না। ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায়। তাদের আর পাওয়া যাবে না।
হ্যাকিং এখন আর শুধু ইন্টারনেটের ভেতরেই সীমাবদ্ধ নেই, ফোনকলের মাধ্যমেও ফাঁদ পাতা হচ্ছে। সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের মধ্যে এই ধরনের প্রতারণা বেড়ে গেছে। অনেকেই গুগলের নাম ভাঙিয়ে ফোন পাচ্ছেন, যেখানে কলার নিজেকে গুগলের কর্মী পরিচয় দেন। ভুক্তভোগীদের বলা হয় তাঁদের জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ০৮ সেপ্টেম্বর সোমবার থেকে ১০ সেপ্টেম্বর