Ad

খবরাখবর

আগস্টে সড়কে প্রাণ গেল ৫০২ জনের : যাত্রী কল্যাণ সমিতি

০৩ সেপ্টেম্বর ২০২৫

আগস্টে সবচেয়ে বেশি ১৩২টি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে। ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।

আগস্টে সড়কে প্রাণ গেল ৫০২ জনের : যাত্রী কল্যাণ সমিতি

‘নির্বাচন বানচালের চেষ্টা চলবে’, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

০২ সেপ্টেম্বর ২০২৫

অধ্যাপক ইউনূস বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এ জন্য আমাদের আরও সতর্ক হতে হবে।

‘নির্বাচন বানচালের চেষ্টা চলবে’, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: তদন্তে ৩ সদস্যের কমিটি

০২ সেপ্টেম্বর ২০২৫

গত সোমবার আসন্ন ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করে বি এম ফাহমিদা আলম। এর পরিপ্রক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশন ও শহীদ সার্জেন

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: তদন্তে ৩ সদস্যের কমিটি

ঢাকার সিদ্ধেশ্বরী মসজিদে আগুন

০২ সেপ্টেম্বর ২০২৫

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

ঢাকার সিদ্ধেশ্বরী মসজিদে আগুন

ডেঙ্গু কাড়লো আরও তিন প্রাণ, হাসপাতালে ভর্তি ৪৭৩

০২ সেপ্টেম্বর ২০২৫

এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৭৩ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছে।

ডেঙ্গু কাড়লো আরও তিন প্রাণ, হাসপাতালে ভর্তি ৪৭৩

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

০২ সেপ্টেম্বর ২০২৫

এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। অটোগ্যাসের দামও তখন ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে ৭ দলের নেতারা

০২ সেপ্টেম্বর ২০২৫

সাত রাজনৈতিক দল হলো-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে ৭ দলের নেতারা

'হেড অব দ্য গভর্নমেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত'

০২ সেপ্টেম্বর ২০২৫

উপদেষ্টা তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পিলখানা ট্র্যাজেডি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটি দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। স্ট্যাটাসে তৎকালীন পরিস্থিতির কিছুটা বর্ণনা দিয়েছেন তিনি। সেই সঙ্গে তৎকালীন সরকারপ্রধানের দিকে অভিযো

'হেড অব দ্য গভর্নমেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত'

'হাবিব ও মনিরুলের নেতৃত্বে পুলিশে দুটি গ্রুপ গড়ে উঠেছিল'

০২ সেপ্টেম্বর ২০২৫

জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়। প্রভাবশালী হিসেবে পরিচিত হয়ে ওঠেন কিছু কিছু কর্মকর্তা। ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগ ছিল। এসব কর্মকর্তা প্রায় রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠকে কর

'হাবিব ও মনিরুলের নেতৃত্বে পুলিশে দুটি গ্রুপ গড়ে উঠেছিল'

শেখ হাসিনার নির্দেশেই ‘লিথ্যাল উইপন’ ব্যবহার— জবানবন্দিতে রাজসাক্ষী মামুন

০২ সেপ্টেম্বর ২০২৫

সাবেক আইজিপি জানান, সেই সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ছিলেন এবং তাঁর সঙ্গে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি তাঁকে বলি। তিনি আমার রুম থেকে বের হয়ে ডিএমপি কমিশনারসহ সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেন। ওইদিন থেকেই প্রধানমন্ত্রীর নির্দে

শেখ হাসিনার নির্দেশেই ‘লিথ্যাল উইপন’ ব্যবহার— জবানবন্দিতে রাজসাক্ষী মামুন

বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি আমিনুল

০২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি।

বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি আমিনুল

ছাত্র-জনতার অভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট দাখিল

০২ সেপ্টেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে এখন পর্যন্ত ৩৪টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১৩টি; অন্যান্য ধারায় মামলা ২১টি। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট দাখিল

এবার ব্যাংক-প্রশাসনিক ভবনে তালা দিলেন বাকৃবির শিক্ষার্থীরা

০২ সেপ্টেম্বর ২০২৫

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা বলেছিলাম আমাদের ছয় দফা দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয় লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সব কিছুই বন্ধ। ক্যাম্পাসের অভ্যন্তরে চালু প্রতিটি ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এবার ব্যাংক-প্রশাসনিক ভবনে তালা দিলেন বাকৃবির শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষা উপদেষ্টার

০২ সেপ্টেম্বর ২০২৫

উপদেষ্টা বলেন, এ ধরনের পরিস্থিতি কারও কাম্য নয়-ছাত্র, শিক্ষক বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউই তা চান না। আমাদের পক্ষ থেকে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয়রা সহযোগিতা করছে। আমার বিশ্বাস, সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষা উপদেষ্টার

ডাকসু প্রার্থীকে ‘গণধর্ষণে’র হুমকিদাতার শাস্তি দাবি শিক্ষক নেটওয়ার্কের

০২ সেপ্টেম্বর ২০২৫

লিখিত বক্তব্যে বলা হয়, হাইকোর্টে এক নারী প্রার্থীর রিট ঘিরে সেই প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে জানা গেছে। হুমকিদাতা আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

ডাকসু প্রার্থীকে ‘গণধর্ষণে’র হুমকিদাতার শাস্তি দাবি শিক্ষক নেটওয়ার্কের