ফারুকের মনোনয়ন বাতিল অবৈধ নয় কেন: হাইকোর্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না— এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আদালত। বিসিবির আইনজীবী জানিয়েছেন, এর ফলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

বিসিবির বিদায়ী সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিসিবি ও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম গণমাধ্যমকে বলেন, আদালত রুল জারি করলেও বিসিবির বর্তমান পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতিবস্থা দিয়েছেন। আদালতের এ আদেশের ফলে বিসিবির কার্যক্রম চলতে কোনো বাধা থাকছে না।

এর আগে গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ড পরিচালক হিসেবে ফারুক আহমেদের ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে পরিচালকদের সভায় তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। ওই দিনই বিকেলে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল।

এর আগে ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন বোর্ডের আট পরিচালক। বিসিবি সূত্র জানিয়েছে, পরিচালকরা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বরাবর চিঠি দিয়ে বোর্ড সভাপতির ওপর অনাস্থা জ্ঞাপন করেন।

ফারুক আহমেদ পরে নিজেই জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে বিসিবি সভাপতি পদে থাকতে নিরুৎসাহিত করেছেন। তবে ফারুক আহমেদ এ পদ ছাড়তে রাজি হননি। পরে তার পরিচালক পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই বোর্ড সভাপতির পদ ছাড়তে হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৫ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৫ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৬ ঘণ্টা আগে

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ ঘণ্টা আগে
Advertisement