বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে দেশের মধ্যে ও উজানে ভারতের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হবে।
সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলম বলেন, নৌ বহরের মধ্যে তিনি যে জাহাজটিতে রয়েছেন সেটি এরই মধ্যে ফিলিস্তিনি টাইম জোনে পৌঁছে গেছে। গাজাকে অবৈধ অবরোধ থেকে মুক্ত করার পাশাপাশি সেখানে যে কারও অবস্থান করা ও সেখানকার খবর বিশ্ববাসীকে জানানোর যে অধিকার, সেটি নিশ্চিত করতেই তারা যাচ্ছেন সেখানে।
বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে।
ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক আহমদ রফিক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। কিডনি জটিলতা ও ডায়াবেটিস ছাড়াও উচ্চ রক্তচাপ, আলঝেইমার্স, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, ফুসফুসের সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
কোটি ভক্তের চোখের জলে বিদায় নিলেন দেবী দুর্গা। বছরান্তে বাবার বাড়ি ভ্রমণ শেষে চার সন্তানকে ফিরলেন স্বামীর বাড়ি কৈলাসে। সেই সঙ্গে শেষ হলো দুর্গাপূজা, শেষ হলো বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান (৫৫) নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইসলামে বলা হয়েছে-যার যার ধর্ম, তার তার কাছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তিতে’ পরিণত হয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে সম্ভাব্য শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শক্তি’।