ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিবারের আরও তিন সদস্যের নামে থাকা তিন স্থাপনার নামও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট সভাপতি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শরিফ ওসমান হাদি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা পারভীন বীরপ্রতীকের নাম নামকরণের সুপারিশ করা হয়েছে।
নাম পরিবর্তনের জন্য নির্ধারণ করা বাকি তিন স্থাপনা হলো— ‘শহিদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’, ‘রাসেল টাওয়ার’ ও ‘বঙ্গবন্ধু টাওয়ার’। এর মধ্যে সুলতানা কামাল হোস্টেলের নাম বীরপ্রতীক তারামন বিবির নামে করার সুপারিশ করা হয়েছে সিন্ডিকেটে। বাকি দুটি টাওয়ারের নাম বদলানোর সিদ্ধান্ত হলেও কার নামে নতুন নামকরণ হবে, তা নির্ধারণ করা হয়নি।
নিয়ম অনুযায়ী, সিন্ডিকেট থেকে এই পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটের কাছে পাঠানো হবে। সিনেটের সভায় আলোচনার পর অনুমোদন পেলে নাম পরিবর্তনগুলো চূড়ান্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট। সিন্ডিকেটের প্রস্তাব সেখানে পাঠানোর সুপারিশ আজকের (বৃহস্পতিবার) বৈঠকে এসেছে।
বৈঠকে ‘আওয়ামী লীগপন্থি’ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপককে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্তও হয়েছে। চার শিক্ষক হলেন— ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে
৪ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।
১৭ ঘণ্টা আগে