জুলাইযোদ্ধা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি

তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ আদালতের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭: ২৫
জুলাইযোদ্ধা তাহারিমা জান্নাত সুরভী। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গাজীপুরের জুলাইযোদ্ধা তাহারিমা জান্নাত সুরভীর বয়স সংক্রান্ত বিভ্রান্তির ঘটনায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত। তদন্তে গাফিলতি ও অদক্ষতার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে এ আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কালিয়াকৈর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদী এ আদেশ দেন।

আদেশে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা কেবল আসামির মৌখিক বক্তব্যের ভিত্তিতে তার বয়স ২০ বছর উল্লেখ করে পুলিশ ফরওয়ার্ডিং দাখিল করেন, যা বয়স নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

আদালত আদেশে উল্লেখ করেন, ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী আইন-সংঘাতে জড়িত অপ্রাপ্তবয়স্কদের বিষয়ে সকল এখতিয়ার শিশু আদালতের। সে কারণে আসামির বয়স নির্ধারণ তদন্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার দায়িত্বে অবহেলা ও অদক্ষতা স্পষ্ট।

আদালত সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর যৌথ বাহিনী তাহারিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানায় হেফাজতে রাখে। পরে তদন্তকারী কর্মকর্তা সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আসামি নিজেকে ২০ বছর বয়সী বলে জানালে তদন্তকারী কর্মকর্তা তা ‘সরল বিশ্বাসে’ গ্রহণ করে আদালতে প্রতিবেদন দেন। পরে আদালতে কারণ দর্শানোর (শোকজ) জবাবে তিনি এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন।

নথি পর্যালোচনায় দেখা যায়, ২৫ ডিসেম্বর গ্রেপ্তারের পর ২৮ ডিসেম্বর আসামির জামিন আবেদন করা হলেও জামিন অযোগ্য ধারায় অভিযোগ থাকায় তা নামঞ্জুর হয়। এরপর ২৯ ডিসেম্বর পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলে শুনানির তারিখ নির্ধারিত হয় ৩১ ডিসেম্বর। তবে সরকারি ছুটি ও আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওই দিন আদালত আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

শুনানির সময় আসামিপক্ষ থেকে বয়স ১৮ বছরের নিচে— এমন কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি তোলা হয়নি। তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে বলে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে এলে তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

আদেশের অনুলিপি পুলিশ সুপার, গাজীপুর; সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এর আগে সুরভীর চাঁদাবাজির অভিযোগ নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। শুরুতে তার বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির তথ্য ছড়িয়েছিল গণমাধ্যমে। পরে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে সে অঙ্ক ৫০ হাজার টাকা বলে উঠে আসে। গণমাধ্যমগুলো ৫০ কোটি টাকা চাঁদাবাজির তথ্যের কোনো সুনির্দিষ্ট সূত্র জানাতে পারেনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘মতপার্থক্য’ থাকলেও বাণিজ্য এগিয়ে নেওয়ার বার্তা দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার প্রভাব যেন দুই দেশের ব্যবসা-বাণিজ্যে না পড়ে—এমন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে, দুই দেশের সাধারণ মানুষের জীবনমান, কর্মসংস্থান ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

১ ঘণ্টা আগে

নুসরাত হত্যায় ২ জনের ফাঁসি ও ৪ জনের আমৃত্যু কারাদণ্ড, ১০ আসামির খালাস

২ ঘণ্টা আগে

৫৮ শিক্ষকের তালিকা ও ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’র অভিযোগের প্রতিবাদ ঢাবি নীল দলের

বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত শিক্ষকদের সংগঠনটি বলছে, কোনো ধরনের পরীক্ষণ-নিরীক্ষণ ছাড়াই অবিশ্বাস্য দ্রুতগতিতে তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ে সাদা দলের (ক্ষমতাসীন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন) একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার এক নতুন হাতিয়ার।

২ ঘণ্টা আগে

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, অস্ত্র-মাদক উদ্ধার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।

২ ঘণ্টা আগে