হাসনাতের আসনে বিএনপি প্রার্থী ঋণখেলাপি তালিকায়, ভোট নিয়ে সংশয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০০: ১১
কুমিল্লা-৪ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী (বাঁয়ে) ও হাসনাত আব্দুল্লাহ (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

ঋণখেলাপির তালিকা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ব্যাংকের আইনজীবী জানিয়েছেন, এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে গণ্য হবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির সঙ্গে নির্বাচনি জোট হওয়ায় হাসনাতকে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত মঞ্জুরুল মুন্সীর খেলাপি ঋণ নিয়ে আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

প্রিমিয়ার ব্যাংকের এই আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতিষ্ঠান ২০০৫ সালে প্রিমিয়ার ব্যাংক থেকে একটি ঋণ নেয়। ওই ঋণের ৮৯ কোটি টাকা এখনো বকেয়া। চেম্বার আদালত বলেছেন, এ কারণে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।

এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

মঞ্জুরুল আহসানের আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন গণমাধ্যমকে বলেন, ঋণখেলাপি হিসেবে ক্রেডিট ব্যুরো অফ ইনফরমেশনের (সিআইবি) তালিকা থেকে মঞ্জুরুল আহসানের কোম্পানির নাম অন্তর্ভুক্ত না করার জন্য হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছিল। চেম্বার বিচারক সে আদেশ স্থগিত করেছেন। তবে আদালত এমন কোনো আদেশ দেননি যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো ব্যক্ত ঋণখেলাপি হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মঞ্জুরুল আহসানকে বৈধ প্রার্থী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

ওই সময় মঞ্জুরুল আহসান মুন্সীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী। এ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘ সময় বাগ্‌বিতণ্ডা হয়। রিটার্নিং কর্মকর্তা তাদের নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১ দিন আগে