জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইকবাল করিম ভূঁইয়া (বাঁয়ে) ও জিয়াউল আহসান (ডানে)।

গুম ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আগামী ১৪ জানুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-কে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন নির্ধারণ করা ছিল আজ বৃহস্পতিবার। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে এরই মধ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দেওয়া জবানবন্দি পড়ে শোনান চিফ প্রসিকিউটর। পরে তিনি ট্রাইব্যুনালকে বলেন, সাবেক এই সেনাপ্রধান শারীরিকভাবে উপস্থিত হয়ে এ মামলায় সাক্ষ্য দেবেন।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে অনুষ্ঠিত এ দিনের শুনানিতে জিয়াউলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও আইনজীবী নাজনীন নাহার প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করে অব্যাহতির আবেদন করেন। তারা দাবি করেন, জিয়াউলের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি।

জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তদন্তে পাওয়া সাক্ষ্য ও তথ্যপ্রমাণের কথা তুলে ধরে জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেন।

এর আগে গত ৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। শুনানিতে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি অভিযোগ পাঠ করে শোনান চিফ প্রসিকিউটর।

প্রসিকিউশনের আনা প্রথম অভিযোগ, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগ, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ অন্তত ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগ, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১১ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

১১ ঘণ্টা আগে

১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

১৩ ঘণ্টা আগে