ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘আওয়ামী লীগপন্থি’ চার শিক্ষককে কেন স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
ওই চার শিক্ষক হলেন— ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এসব শিক্ষক বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আওয়ামীপন্থি হিসেবে তারা নানা ধরনের সুযোগ-সুবিধা নিতেন বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আয়োজিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ওই শিক্ষকরা নোটিশের জবাব না দিলে বা তাদের দেওয়া নোটিশের জবাব ‘সন্তোষজনক’ না হলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার হতে হবে।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সিন্ডিকেটের বৈঠকে চার শিক্ষককে শোকজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অভিযুক্ত চার শিক্ষককে এক সপ্তাহের মধ্যে শোকজ নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে
৪ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।
১৭ ঘণ্টা আগে