খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি) দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ।
গবেষণা জাহাজ আর ভি ফ্রিডজফ ন্যানসেনের মাধ্যমে সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ ও গবেষণা পরিচালনা করেন বাংলাদেশের ১৩ জনসহ আট দেশের ২৫ জন বিজ্ঞানী।
পানবাজার, ময়নারঘোনা ও শফিউল্লাহকাটাসহ মোট ১১টি রোহিঙ্গা ক্যাম্পে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার ১০৮ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তরের ঠান্ডা বাতাসের সঙ্গে একদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা। গতকাল ঈশ্বরদীর তাপমাত্রা ছিল এ মৌসুমে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রকাশিত এ তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে। এ সহায়তার মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা, আবাসন ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।
‘মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেওয়া প্রাণ’— এই বাণী ছিল তার। সেই বাণীতেই শিল্পী ও সংগ্রামী সত্যেন সেনকে ৪৫তম প্রয়াণবার্ষিকীতে স্মরণ করেছে তারই হাতে গড়ে তোলা সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা বলেন, সাধারণ মানুষ চায় আমি নির্বাচনে লড়াই করি। তাই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘এ প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।’
গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে।
রাজধানীর মোহাম্মদপুরে জুয়েলারি দোকানের শাটার ও কলাসিবল গেট খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা চুরি হয়।
সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।