প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে না হয় সেই চেষ্টা করে যাচ্ছে একটি মহল। সেই মহলটিই খাগড়াছড়িতেও অস্থিরতা তৈরি করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এ ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সেখানে আছেন। তিনি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘কিছু সস্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য-সহযোগিতা দরকার।’

পাহাড়ে আটকে পড়া পর্যটকদের কীভাবে ফিরিয়ে আনা হবে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আটকে পড়া পর্যটকদের মধ্যে অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে। বাকি যদি থেকে থাকে তাদেরও ফিরিয়ে আনা হবে।’

দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, হিন্দুদের বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই উৎসবের সময় কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। রাস্তা বন্ধ না করে। পূজা যেন নির্বিঘ্নে আয়োজিত হয় এ জন্য সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্কুলপর্যায়ে শিগগিরই বই পড়া কর্মসূচি শুরু করছে সরকার: ডা. জাহেদ

শিশুদের মননশীল গঠনে স্কুলপর্যায়ে শিগগিরই বই পড়া কর্মসূচি চালু করছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।

১ ঘণ্টা আগে

স্বাস্থ্য খাতে বহু বছর ধরে অবহেলা, জবাবদিহিতার অভাব: জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, যাতে চিকিৎসা বিল পরিশোধ করতে গিয়ে কেউ ধ্বংস হয়ে না যায় এবং মানসম্মত সেবা যেন সবার দোরগোড়ায় পৌ

১ ঘণ্টা আগে

কান ছাড়া জন্ম নেওয়া বাংলাদেশি শিশুর শ্রবণক্ষমতা ফেরাতে সফল অস্ত্রোপচার

জন্মগতভাবে বাইরের কান, কানের নালি ও কানের পর্দা ছাড়াই জন্ম নেওয়া বাংলাদেশের সাত বছর বয়সী এক শিশুর শরীরে সফলভাবে বোন কনডাকশন ইমপ্লান্ট বসিয়েছেন ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর ইমপ্লান্টের বাহ্যিক অংশ সংযুক্ত করা হলে শিশুটি শুনতে সক্ষম হবে বলে আশা করছ

৩ ঘণ্টা আগে

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাসের মূল কাজ শেষ হলেও চলতি অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস ও সরকারি বিলের ওপর আলোচনা হতে পারে।

৪ ঘণ্টা আগে