ঢাকায় ৮৯টি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ: ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকায় ২৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। পূজায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা না থাকলেও ৮৯টি পূজামণ্ডপ অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ এসব মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোমা ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দেবে। ঝুঁকিপূর্ণ এই ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, এবারের দুর্গাপূজা ঘিয়ে বড় ধরনের কোনও নাশকতার শঙ্কা নেই। তবুও আমরা কিছু পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি। সেসব মণ্ডপগুলোয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এবার চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এছাড়াও, প্রতিটি থানার টহল টিম এবং ডিএমপি বিভিন্ন বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও নিরাপত্তা পরিদর্শনে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন।

‎মন্দির ও প্রতিমাগুলোকে নিরাপত্তায় রাখতে পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ভক্তরা রাতে মন্দির থেকে চলে যাওয়ার পর থেকে আবার সকালে মন্দিরে আসার আগ পর্যন্ত প্রতিমাকে নিরাপত্তা দিতে অন্তত দুইজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। যাতে করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এই উৎসবকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সেচ্ছাসেবকরাও থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

৩ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

৩ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৩ ঘণ্টা আগে

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের পদায়নে ‘অনির্দিষ্টকালের জন্য’ বদলি স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

৩ ঘণ্টা আগে
Advertisement