প্রাথমিকে বাৎসরিক ছুটি কমিয়ে ৬০ দিন করা হবে: ডিজি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়াতে ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। আগে যেখানে ৭৮ দিনের ছুটি ছিল, তা কমিয়ে এবার ৬০ দিনে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কারিগরি সহযোগিতায় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার ৪০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন।

আবু নূর মো. শামসুজ্জামান বলেন, দেশের স্কুলগুলো বছরে মাত্র ১৭৯ দিন খোলা থাকে। শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ বাড়াতে ছুটি কমানো হচ্ছে। এতে তারা আরও বেশি সময় ক্লাসে থাকতে পারবে।

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় প্রতিটি স্কুলের চারপাশে ঝালমুড়ি, ফুচকা, চটপটি, আইসক্রিমের দোকান সারি সারি দেখা যায়। এসব খাবারে কোনো স্বাস্থ্যবিধি মানা হয় না। এক বালতি পানি দিয়েই সারাদিনের সব কাজ সারছেন বিক্রেতারা। অথচ শিশুরা সেগুলো খাচ্ছে। সামর্থ্যবানরা তথাকথিত জাঙ্কফুড খাওয়াচ্ছেন, যেখানে কেমিক্যাল মেশানো হয়।

মহাপরিচালক শিক্ষকদের উদ্দেশে বলেন, শুধু খাবারের প্রাপ্যতা নয়, নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। ফুড সিকিউরিটি ও ফুড সেফটি দুটো বিষয়ই সমান গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্যের মৌলিক ধারণা, স্বাস্থ্যবিধি, করণীয়-বর্জনীয় ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়। এখন থেকে শিক্ষকরা নিয়মিত শ্রেণিকক্ষে এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জাকারিয়া। তিনি বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে দুটি বিষয় জরুরি। যে খাদ্য গ্রহণ করবো তা যেন নিরাপদ হয় এবং জীবনযাপনে স্বাস্থ্যবিধি মানা হয়। এগুলো মানা না হলে চিকিৎসক যতই চেষ্টা করুন, সুস্বাস্থ্য পাওয়া সম্ভব নয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসটিআইআরসি প্রকল্পের পরিচালক শ্রাবস্তী রায়, প্রকল্পের টিম লিডার আতসুশি কইয়ামা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

৩ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

৩ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৩ ঘণ্টা আগে

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের পদায়নে ‘অনির্দিষ্টকালের জন্য’ বদলি স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

৪ ঘণ্টা আগে
Advertisement