রোববার সকালে ওই ছাত্রী শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে সড়কের পাশে ইজিবাইকের জন্য অপেক্ষা করছিল। ওই সময় সড়কে লোকজনের উপস্থিতি ছিল কম। সুযোগ পেয়ে কবীর হোসেন মেয়েটির মুখ চেপে ধরে তাকে পাঁজাকোলা করে কাছাকাছি একটি পরিত্যক্ত ভবনের দোতলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান।
অধ্যাপক মুজিবর বলেন, বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় খোলা রাখার বাস্তবতা নেই। শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ঝামাটি গ্রামের সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দোজাহান মিয়ার সঙ্গে একই গ্রামের আমজাদ মিয়ার দুই বছর আগে থেকেই সামাজিক, গ্রাম্য সালিশ ও জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল।
এলাকাবাসী ও পরিবার জানিয়েছে, নিজাম সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রশিক্ষণে ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে ২৭ আগস্ট বাড়ি ফেরেন। পরে তিনি রাজীবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানাবাড়িতে বেড়াতে যান।
১২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. আনোয়ারুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুল হক পেয়েছেন ২১১ ভোট। অন্যদিকে ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুলাহ আল মামুন খান রনি পেয়েছেন ৭২১ ভোট।
মির্জা ফখরুল বলেন, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, একটি গোষ্ঠী— তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন তৈরি করতে চায়। একটা চক্রান্ত চলছে— যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে।
মোহাম্মদ উল্লাহ বলেন, সকালে ব্যবহারিক পরীক্ষা শেষে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বের হওয়ার সময় কয়েকজন তরুণ আমার ওপর হামলা করে। আমাকে কিল-ঘুষি মেরে আহত করে।
নারী নেতারা বলছেন, ওই আবেদনে তারা কাউন্সিল অধিবেশনের দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। সে কারণেই তারা আজ (বুধবার) প্রতিবাদ ও বিক্ষোভ করতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
নারী নেতারা বলেন, মামলার আসামি হয়ে অনেক নারী নেতা জেল খেটেছেন। ত্যাগী, সংগ্রামী এসব নারী নেতাদের কাউন্সিলর না করায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। রাজনৈতিক জীবনের অপমৃত্যু ঘটানো হয়েছে।
এমদাদুল হক মিলন সাংবাদিকদের বলেন, মাসখানেক আগে জমিটি কিনেছি। বাড়ি বানাব জন্য জমি ভরাট করছি। কালভার্ট ভেঙে ফেলার বিষয়টি এলজিইডির লোকজন জানে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ত্যাগী নেতাদের বাদ দিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য স্বজনপ্রীতির মাধ্যমে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যের প্রহসনের দুটি পকেট কমিটি গঠন করেছেন রফিকুল ইসলাম হিলালী।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ বছর নান্দাইলে আউশ ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এবার ১ হাজার ২৫০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে মাত্র ৮৫০ হেক্টর জমিতে। তবে ফলন ভালো হয়েছে, প্রতি হেক্টরে গড় ফলন ২.৮২ মেট্রিক টন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ। বুধবার (২০ আগস্ট) বেলা ১২টা ২০মিনিটে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে কোম্পানি কমান্ডার স্কেয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এক প্রেস বিজ