নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে ‘পুশ ইন’ করেছে, তথা বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ১৯ জনই তৃতীয় লিঙ্গের, বাকি দুজন পুরুষ।
নেত্রকোনা ৩১ ব্যাটালিয়ন বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।
বিজিবি সূত্র জানায়, নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে আড়াপাড়া এলাকায় পুশ ইন করা হলে তাদের আটক করে বিজিবি।
আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন।
বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম বলেন, দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল (বুধবার) ২১ জনকে দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে নেওয়া হয়। পরে তাদের আজ (বৃহস্পতিবার) ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে ঠেলে দেয় বাংলাদেশে। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে