নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল পাঁচটার দিকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচিতে নান্দাইল পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস, মো. নজরুল ইসলাম ফকির, পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, আজিজুল ইসলাম পিকুল, আকরাম হোসেন ফেরদৌস প্রমূখ। নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে যোগ দেন। পড়ে সেখানে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তরা তারেক রহমানকে ভবিষ্যতের রাষ্ট্রনায়ক উল্লেখ করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তরা বলেন, এটি বিএনপির বিরুদ্ধে গুপ্ত সংগঠনের সুদুরপ্রসারী একটি চক্রান্তের অংশ। এছাড়া বিক্ষোভ মিছিলে নান্দাইলে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেন সমর্থকরা

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে