পূর্বধলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি রেজোয়ান মাসুদকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) পূর্বধলা উপজেলা পল্লী বিদুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজোয়ান মাসুদ পূর্বধলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আবুল হাসিম মাস্টারের ছেলে।

পরিবার জানিয়েছে, রেজোয়ানের নামে কোনো মামলা ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার শেষের দিকে বিয়ে করেছিলেন। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দীর্ঘদিন পূর্বধলার বাইরে ছিলেন। অন্তঃস্বত্ত্বা স্ত্রীর চিকিৎসার জন্য এলাকায় এসেছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তার রেজোয়ান মাসুদ পূর্বধলা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। গত ১৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের হয়।

ওসি বলেন, রেজোয়ান মাসুদকে রোববার বিকেলে নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে