ছেলের সামনে ট্রেনে কাটা পড়লেন মা, আরও দুই জেলায় ২ প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ট্রেন দুর্ঘটনা। প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু ঘটেছে। ছেলেকে নিয়ে রাজশাহী যাওয়ার জন্য আব্দুলপুর রেলস্টেশনে রেললাইন পার হওয়ার সময় প্রাণ হারান তিনি।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এ দিন নেত্রকোনা ও চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে আরও দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতেও হবিগঞ্জে এখন প্রাণ হারিয়েছেন ট্রেনে কাটা পড়ে।

নাটোরের দুর্ঘটনায় নিহত মায়া (৬০) রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা। তার স্বামী মৃত মনি। ছেলেকে নিয়ে রাজশাহী থাকেন তিনি। শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মায়া ছেলেকে সঙ্গে নিয়ে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য আব্দুলপুর রেলস্টেশনে যান। ট্রেন আসার মুহূর্তে তারা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া ট্রেনে কাটা পড়েন। তাৎক্ষণিক মৃত্যু হয় তার।

এদিকে নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায় শুক্রবার (১৮জুলাই) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য মো. আঙ্গুর মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেন শুক্রবার ভোর ৪টার দিকে জেলা শহরের রাজুর বাজার এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

শুক্রবার সকালেই চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ায় রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। ঢাকা থেকে কক্সবাজারের পথে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেসের কোনো একটিতে তিনি কাটা পড়েন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রতন কান্তি দাশ জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়। সকালে দুটি ট্রেন সাতকানিয়া অতিক্রম করেছে। এর মধ্যে কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেটগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। নোয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে