নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত মাদরাসার মাঠে পড়লে এর ধাক্কায় এক মাদরাসার অধ্যক্ষ (মুহতামিম) নিহত হয়েছেন।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নান্দাইল উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) ওই গ্রামের মো. হাইম উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মুহতামিম।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাহমুদুল হাসান মামুন মাদরাসার মাঠে কাজ করছিলেন। এ সময় ত্রিশালের দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে কয়েক পাক খেয়ে ছিটকে মাদরাসার মাঠে গিয়ে পড়ে। গাড়িটির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই মাহমুদুলের মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত জনতা প্রাইভেট কারের আহত চালককে আটকে রাখে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ চালককে সেখান থেকে উদ্ধার ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চালক মেহেদী হাসানকে আটক রাখা হয়েছে। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক নান্দাইল শাখার ব্যবস্থাপক। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে