রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আইনশৃঙ্খলা অবনতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শাখার সদস্য সচিব শেখ মোহাম্মদ রবিনকে বহিষ্কার করেছে ছাত্রদল। বহিষ্কৃত রবিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বহিষ্কারাদেশের প্রতিবাদ জানিয়েছেন।
অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নেত্রকোনা মডেল থানায় বিএনপির নেতাকর্মীরা বেশকিছু নাশকতার মামলা দায়ের করেছিলেন। এর মধ্যে দুটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি আপেল।
মিরপুরের আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টিনশেড দোতলা গুদামটিতে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মরদেহ চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা
তিনি বলেন, দেশের জন্য রাজনীতি করব। তবে এই দলে আর থাকতে চাই না। এই দলে থেকে দেশের সেবা করা কঠিন। এজন্য আমিসহ ৩১ জন পদত্যাগ করে চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।
নাজিম আরও জানান, গতকাল সোমবার সারাদিন হামলাকারী পক্ষটি লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছিল। পুনরায় হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় তিনি সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু রাত তিনটার দিকে মুখোশধারীরা হামলা ও ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে জমি দখলে নেওয়ার জন্য প্রতিবেশী কর্তৃক শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির দোকানঘর ও বসতঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে খালি ভিটার মাটি কোদাল চালিয়ে সমান করে দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের মাছ ধরার খবরে ওই সময় নৌ পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিল। অন্যদিকে রাসেল তার সঙ্গীদের নিয়ে ওই সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে থাকা জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কিনে ফিরছিলেন।
সারজিস বলেন, আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের কলুষ থেকে মুক্ত থাকুক। এবং যারাই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তারা যে পদেই থাকুক, যে প্রতিষ্ঠানেই থাকুক, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।
নবীন রিক্রুটদের সালাম ও অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জানান এবং কর্মজীবনে তাদের
ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু গোলচত্বর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, শুক্রবার (১০ অক্টোবর) রাতে ১০-১২ জন দিনমজুর ডিঙ্গেহ এলাকার গোপন একটি স্থানে চোলাই মদ পান করেন। বিষাক্ত সেই মদ পান করার পর শনিবার তিনজন মারা গেছেন বলে খবর পাওয়া যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর আরও তিনজন মারা গেছে
শাহজালাল রানা বলেন, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা হরতাল কর্মসূচি স্থগিত করেছি। তবে ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা জানান, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্কুলে যাওয়ার পথে তার মেয়েকে কৌশলে পাশের আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীর চরের একটি মৎস্য খামারে নিয়ে যায় প্রতিবেশী সুরুজ মিয়া (৪৫)। সেখানে তাকে ধর্ষণ করেন ওই গ্রামের সজিব মিয়া।