শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা ছাত্রদল থেকে বহিষ্কৃতি শেখ রবিন। ছবি: রবিনের ফেসবুক থেকে

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শাখার সদস্য সচিব শেখ মোহাম্মদ রবিনকে বহিষ্কার করেছে ছাত্রদল। বহিষ্কৃত রবিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বহিষ্কারাদেশের প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের এক নোটিশে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যদায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে রবিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পরে মঙ্গলবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্ট দিয়ে রবিনকে বহিষ্কারের তথ্য জানান। জেলা ছাত্রদলের নেতারা বলছেন, ভাবমূর্তি ও শৃঙ্খলার প্রশ্নে কেউই সংগঠনের ঊর্ধ্বে নয়।

এদিকে বহিষ্কারাদেশের সিদ্ধান্ত জানার পর প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শেখ মোহাম্মদ রবিন। নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে রবিন লিখেছেন, ‘মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা। এই দলের জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করেছিলাম! আজ প্রতিদান পেয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে