গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বোনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার ১৪ অক্টোবর) গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম (৪০) গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকার মৃত মোস্তফার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকার মৃত মোস্তফার ছেলে খায়রুল ইসলাম নেশাসক্ত। কিছুদিন আগে তিনি তার মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। এ নিয়ে তার সঙ্গে বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার সিদ্দিকের ছেলে লাইজুদ্দিনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে খায়রুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমি মাপজোক করতে গেলে তার বোন ও ভগ্নিপতি লোকজন নিয়ে বাধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় খায়রুল ক্ষিপ্ত হয়ে তার বোন ও ভগ্নিপতির ওপর হামলা করলে তারা আহত হন। একপর্যায়ে দুইপক্ষের মাঝে সংঘর্ষ হলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই নিহত হন খায়রুল। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫জন আহত হন। এলাকাবাসি আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে