নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় পার্টির ৩১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে অসন্তোষের কথা উল্লেখ করেছেন তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাসনাত মাহমুদ তালহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের জন্য রাজনীতি করব। তবে এই দলে আর থাকতে চাই না। এই দলে থেকে দেশের সেবা করা কঠিন। এজন্য আমিসহ ৩১ জন পদত্যাগ করে চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।
দল থেকে পদত্যাগের কারণ সম্পর্কে নেতৃবৃন্দ জানান, তাঁরা দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ লক্ষ্যের প্রতি নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তবে সাম্প্রতিককালে দলের দিক নির্দেশনা, কার্যক্রম ও নীতিগত অবস্থানের সঙ্গে নেতৃবৃন্দ একমত হতে পারছেন না।তাই ব্যক্তিগত ও নীতিগত অবস্থান থেকে উপজেলা জাতীয় পার্টির কমিটির পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সদ্য পদত্যাগকারী উপজেলা জাপার সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা বলেন, আমরা ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনের আগে পদত্যাগ করেছিলাম। পদত্যাগের বিষয়টি স্থানীয়ভাবে সমাবেশ করে দলের নেতাকর্মী ও সমর্থকদের অবগত করেছিলেন। তারপরও সদ্যঘোষিত আহবায়ক কমিটিতে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে। যা দেখে তাঁরা বিস্মিত হয়েছেন। তাই পদত্যাগী নেতৃবৃন্দের নামের তালিকা জাপা চেয়ারম্যান বরাবরে ডাকযোগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহবায়ক সালাউদ্দিন মুক্তি মোবাইল ফোনে বলেন, নান্দাইলে ৩১ নেতার পদত্যাগের বিষয়ে তাঁর কিছু জানা নেই। কেউ তাঁকে কিছু জানাননি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে