এ ছাড়া ছয় সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ফয়সাল সিদ্দিকী, নূরুল হুদা, গোলাম রাজিব, রাশেদুল হক, জুয়েল মুন্সী সুমন।
তিনি দাবি করেন, এটি কেন হচ্ছে তার সুষ্ঠু তদন্ত করা দরকার। অবিলম্বে রাজশাহীর সাথে একটি ঈদ স্পেশাল ট্রেনের সংযোগের দাবি জানাচ্ছি। যাতে নিরাপদে রাজশাহী বা এই অঞ্চলের মানুষ আসা যাওয়া করতে পারে।
১৭ মার্চ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন-সংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মাদকসহ নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসাামিরা পলাতক ছিলেন। পদ্মা নদীর ওপারে দুর্গম চরে তাদের বাড়ি হওয়ার কারণে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সাথে যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবার মিয়ানমার সেনাবাহিনীর তাতমাদো'র ৩ সেনা সদস্য।
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, বায়েজিদের টেক্সটাইল মোড়ের রংদা ইন্টারন্যাশনাল নামের একটি কারখানায় জুতার সোল তৈরি করা হয়। এটি চাইনিজ মালিকানাধীন। সেখানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।
একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। এদিকে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরুল হক।
তারা আরো জানান, ড্রেনের ময়লা মাঝে মাঝে পরিষ্কার করা হয়। তবে শহরে মানুষের চাপ বেশি থাকায় দ্রুত ড্রেন ময়লায় ভরে যায়। এজন্য মশা ময়লা আবর্জনার মধ্যে দ্রুত বংশবৃদ্ধি করতে পারছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার জানান, ২০১৮-১৯ অর্থ বছরের কেনাকাটা সংক্রান্ত বিষয়ে আজ তার কার্যালয়ে দুদক কর্মকর্তা এসেছিলেন। তারা যেসব নথিপত্র দেখতে চেয়েছেন সেগুলো দেখানো হয়েছে এবং দেওয়া হয়েছে। আরও কিছু নথিপত্র চেয়েছিলেন। কিন্তু তারা হঠাৎ আসায় সব কাগজপত্র প্রস্তুত ছিল না
জানা যায়, ফুলবাবু তার স্ত্রী মিনতী ও সৎ বোন সন্ধ্যাকে নিয়ে রাজশাহীর কর্ণহার থানা এলাকায় ভাড়া থাকতেন। বুধবার সকালে গোদাগাড়ীর গোগ্রাম এলাকায় নির্মাণাধীন ফাঁকা পড়ে থাকা একটি দোতলা বাড়ির ওপরের তলার বাথরুমে সন্ধ্যার মরদেহ পাওয়া যায়। তার পেট ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশ
এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করে দিয়েছেন চিনিকলের এমডি আবুল বাসার। কমিটির প্রধান চিনিকলের মহাব্যবস্থাপক (ফাইনান্স) লতিফা খাতুন। সদস্যরা হলেন- মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহীনূর রহমান, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) নজরুল ইসলাম ও ব্যবস্থাপক (উৎপাদন) রুহুল আমিন। কমিটিতে তাদের প্রতিনিধি না রাখায় ক্ষু
তিনি বলেন, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবায়া তাসনিম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৩) মারা যান। এ ঘটনায় নিহত অপরজনের নাম জানা যায়নি।
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা বলেন, ১৯ মে থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে। রুটিনে প্রত্যেক পরীক্ষার মাঝে একদিন করে ছুটি রয়েছে। কিন্তু এতে তারা ক্ষতির মুখে পড়বেন। যেকোনো পরীক্ষা নিতে দেড় মাস সময় বরাদ্দ থাকে। সেখানে তড়িঘড়ি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা শেষ
জানা গেছে, কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ তীরবর্তী নতুন চর দৌলতখান এলাকায় বসে কয়েক যুবক হাতাবোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে একজনের মৃত্যু হয় এবং আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী দুইজন।
এর আগে সোমবার (২৫ মার্চ) দিনগত মধ্য রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত যুবক লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহদাত হোসেন বলেন, ৬৮ শতাংশ সম্পত্তির উপর ৩০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে। বন্দরের সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সবগুলো স্থাপনা উচ্ছেদ করা হবে।