সাজেক থেকে ফিরছেন পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড়ি ঢলের কারণে আটকে পড়া পর্যটকরা বুধবার বিকেল থেকে ফিরতে শুরু করেছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এ কথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাজেকের মাচালং ও বাঘাইহাটে পানি অনেকটা কমে যাওয়ায় টুরিষ্টরা চলে এসেছেন। কিন্তু কিছু সংখ্যক পর্যটক যারা ব্যক্তিগত গাড়ি সাজেক ভ্রমণ করছেন, তারা এখনো আসতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পর্যটকরা সাজেকের বাঘাইহাট পর্যন্ত এসে সেখান থেকে নৌকায় করে পার হয়ে খাগড়াছড়ির উদ্দেশে চলে গছেন। বাঘাইহাট এলাকায় এখনো পানি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের নৌকা করে পার করে দিচ্ছেন বলেও জানা গেছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সূপর্ণ দেব বর্মণ বলেন, বুধবার দুপুর থেকে সাজেকে আটকে থাকা প্রায় ৬ শতাধিক পর্যটক সাজেক থেকে চলে গেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে