রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট এলাকায় এখন রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে। সোমবার (০১ জুলাই) রাতে চারঘাট থানায় একটি রাসেলস ভাইপার ঢুকে পড়ে। পরে হঠাৎ থানার ভেতর সাপ দেখে খোদ পুলিশের মধ্যেও রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপায় না পেয়ে থানা পুলিশ সাপটিকে মেরে ফেলে।
রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানার ওয়াশ রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ ফস করে ওঠে। পরে থানার অফিসার ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়। এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেলো।
এতে পুলিশ অফিসার ও পুলিশ ফোর্সদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ ও আগাছা পরিষ্কার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে চারঘাট থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছিল বলেও জানান তিনি।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে