টেকনাফে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

টেকনাফের সীমান্তবর্তী এলাকায় নাফ নদী অপর পারে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার হাসপাতালে আনার সময় ওই রোহিঙ্গার মৃত্যু হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ আয়াছ (২৫)।

আশিকুর রহমান বলেন, টেকনাফ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরএমও বলেন, নিহত রোহিঙ্গাকে যিনি হাসপাতালে নিয়ে আসেন সেই ব্যক্তি সটকে পড়েন। তিনি হাসপাতালের সংশ্লিষ্টদের তথ্য দিয়েছেন টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ আহত হন।

তবে নিহত ব্যক্তি বাংলাদেশের কোনো রোহিঙ্গা শিবিরের বাসিন্দা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান আরএমও।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে