বাংলাদেশে সিলেট জেলার কোম্পানীগঞ্জের জনপ্রিয় ‘উৎমাছড়া’ পর্যটন স্পটে গিয়ে পর্যটকদের বের করে দেয়ার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার সাথে জড়িতরা বলছেন, ‘তারা শুধু ধর্মের দাওয়াত’ দিতে গিয়েছিলেন।
আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। দাবি নিয়ে আলোচনায় বাসার আশ্বাসের পর আন্দোলনকরীরা অবরোধ তুলে নিলে বুধবার (১১ জুন) সকাল পৌনে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়। এ সময় নন্দনগাছি স্টেশন থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
জানা যায়, স্থানীয় কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদীর নেতৃত্বে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস ভাড়া নিয়ে জনপ্রিয় ‘তাণ্ডব’ সিনেমা পরিচালনার আয়োজন করা হয়। হলটি এক মাসের জন্য অনুমতি নেয়া হলেও ১০ দিনের ভাড়া পরিশোধ করা হয়েছে। ঈদের দিন থেকে কালিহাতীর আউলিয়াবাদসহ সারা দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে
তিনি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের সামনের মায়াবন নামে পার্কে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করেন। পরে চারিআনিপাড়া মহল্লায় অবস্থিত নিজ বাড়ির চত্বরে উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন।
দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ জুন) ভোরে জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপির সীমান্তে এই পুশ ইনের ঘটনা ঘটে।
রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর কামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ রাজশাহীর একটি দল এই অভিযান চালায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে খেলার সামগ্রী কেনার পর বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে সামনে থেকে আসা একটি বাস তাদের মোটরবাইককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরতর আহত হন।
গ্রন্থাগারটি নান্দাইল উপজেলার মুশুলি উচ্চবিদ্যালয় ও মুশুলি কলেজের কাছাকাছি স্থানে অবস্থিত। এসব কুরুচিপূর্ণ দেয়াললিখনের ঘটনায় প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে রোববার দুপুরে অজ্ঞাতনামা দুর্বত্তদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয়রা জানান, এ ভবনের তিনটি ফ্লোর জেনুইন লিফ নামে একটি সিগারেট কোম্পানি ভাড়া নিয়েছে। তারাই এই গাড়িটি নিয়ে এসেছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এই গাড়িটি মাস তিনেক হলো ওই বাড়ির গ্যারেজে হয়েছে।
রোববার রাতে মদন থানায় ওই শিশুর বাবা মামলাটি দায়ের করেন। মামলার বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরের দিকে মদন পৌর শহরের বৈশ্যপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার পরিত্যক্ত কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কলাতলী পয়েন্টে দায়িত্বরত সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর দু’জনই অতিরিক্ত রক্ত বমি করেন। একপর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।
কেবল খাবারই নয়, ঈদ উপলক্ষ্যে কারাবন্দিদের মানসিকভাবে কিছুটা স্বস্তি দিতে ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজনও। দৃশ্যপট দেখে বোঝার উপায় ছিল না কে কর্মকর্তা কে বা বন্দি। ঈদের আনন্দ ভাগাভাগি করে মেতে ছিলেন প্রতিটি মানুষ।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এক গৃহবধূ ঈদের আগের দিন শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় বিচারের দাবিতে তিনি নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে তাকে ও তার পরিবারকে উলটো হত্যা-জখমের হুমকি দিয়েছে অভিযুক্ত নিপীড়কের পক্ষের লোকজন।
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঈদ উৎসবের এ আয়োজনে মূল আকর্ষণ ছিল ঘোরদৌড় ও তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা। প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে যান নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ। এসব প্রতিযোগিতা উপলক্ষ্যে স্কুল মাঠের আঙিনায় মেলাও বসে। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এক শিক্ষার্থীর বাড়ি থেকে আধুনিক একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে আগেই পালিয়ে যাওয়ায় ওই শিক্ষার্থীকে আটক করা যায়নি।