রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর কামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ রাজশাহীর একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তার কামাল হোসেন বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) পেশায় ছাগল ব্যবসায়ী ছিলেন। তিনি কামালের সৎ ভাই। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ১৩ মে বিকেলে ব্যবসায়িক কাজে ছাদেক আলী চন্ডীপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাতে তিনি স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান, তিনি কামালের বাড়িতে আছেন। পরদিন ১৪ মে দুপুরে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, ১৩ মে রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে কামাল পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে ছাদেককে কুপিয়ে হত্যা করেন। পরে মরদেহ আমবাগানে ফেলে পালিয়ে যান।
ঘটনার পর নিহত ছাদেক আলীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই র্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় ২৭ দিন পর অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে