নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এক শিক্ষার্থীর বাড়ি থেকে আধুনিক একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে আগেই পালিয়ে যাওয়ায় ওই শিক্ষার্থীকে আটক করা যায়নি।
রোববার (৮ জুন) রাত থেকে সোমবার (৯ জুন) ভোর পর্যন্ত ওই অভিযান চালানো হয় সোহান মোল্যার (২৬) বাড়িতে। সোহান ওই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজে পড়ালেখা করেন।
সূত্র জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়ার সেনাক্যাম্প যৌথভাবে রোবার রাত সাড়ে ১১টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় সেনা সদস্যরা প্রথমে আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলেন। চিরুনি তল্লাশি চালিয়ে সোহান মোল্যার বিছানার নিচে লুকিয়ে রাখা রাইফেলটি উদ্ধার করেন তারা।
এদিকে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান সোহান ও তার বাবা। পরে রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনী বলছে, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিলেন অভিযুক্ত সোহান মোল্যা। সন্ত্রাস দমন ও অস্ত্রচক্র নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও চলবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে