প্রতিবেদক, রাজনীতি ডটকম

দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ জুন) ভোরে জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপির সীমান্তে এই পুশ ইনের ঘটনা ঘটে।
পুশ ইনের শিকার ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও ৯ জন শিশু। তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবির টহল দল। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। তাদের নাম ও পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাম্প্রতিক ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশ ইনের ঘটনা বেড়েছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর সীমান্তেও এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্কভাবে সীমান্ত পাহারা দিচ্ছি এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। আটককৃত ব্যক্তিদের নাগরিকত্বের তথ্য যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করা হবে। এই সীমান্ত দিয়ে এর আগেও ৫৭ জনকে পুশ ইন করে বিএসএফ।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে