মামলায় আসামি করা হয়েছে স্থানীয় ফজর আলীকে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।
শুধু তাই নয়, জেলা সদর হাসপাতালের জন্য কিট সরবরাহ করা হলেও উপজেলা পর্যায়ে কোনো কিট দেওয়া হয়নি। অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা শনাক্তের কোনো ব্যবস্থা নেই। ফলে উপজেলায় কারও করোনা শনাক্তের পরীক্ষা করতে হলে তাকেও জেলা সদরে যেতে হচ্ছে।
দূর্গাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব মোঃ হারেজ গনি'র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
এক গণমাধ্যম কর্মী বলেন, প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকাল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। তিনি পরিদর্শনকালে ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হ
বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতা—এই তিন ধরনের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে ভারত। তবে বেনাপোল স্থলবন্দরে এসব পণ্যবাহী কোনো ট্রাক আটকা নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে বেনাপোল কাস্টমস হাউস।
রাজশাহীর কৃষক, শ্রমিক, শিক্ষিত বেকার ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অধিকার রক্ষায় ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র আত্মপ্রকাশ হয়েছে। আজ শনিবার সকালে নগরীর মাস্টার সেফ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ময়মনসিংহের নান্দাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মন্ত্রীর কন্যাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করা হয়েছে।
কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে একদিনের চাকরি মেলা। আজ শনিবার রাজশাহী নভোথিয়েটার চত্বরে ইউসেপ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণে
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে তিনি দলীয় কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠান। যদিও সেটি প্রকাশ্যে আসে শুক্রবার রাতে।
রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল ‘মুন’ থেকে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেন বিএনপি'র নেতাকর্মীরা।
নু মিয়া প্রায় ৫০ বছর ধরে তিন হাজারের বেশি কবর খোঁড়ার কাজ করেছেন। বিনিময়ে কখনো কিছু নেননি। এমনকি মৃতের বাড়িতে এক গ্লাস পানিও খেতেন না তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)- দুটি প্রতিষ্ঠানই সরকারনিয়ন্ত্রিত। গ্রামীণ সড়কের মালিকানা নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় সেখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ড থেমে গেছে। ফলে এলাকার তিনটি গ্রামের লক্ষাধিক মানুষ জনদুর্ভোগে পড়েছে। চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে ওই গ্রামের ব্যবসায়ী, চাকরিজীবী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) গভীর রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
‘মব আক্রমণ হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে, “মব না, প্রেশার গ্রুপ।” মানেটা কী? প্রেশার গ্রুপ জিনিসটা কী?’ সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেপ্তারের আগে কথিত মবের হেনস্তার প্রসঙ্গ ধরে শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে গণসংহতি আন্দো
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির নামের যুবক নিহত এবং ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম হোসেন নামের এক যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।