নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়।
চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের আপন চাচাতো ভাই।
চেয়ারম্যান কামরুল হাসান সেলিম মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। এতে স্থানীয় লোকজন পরিষদের কাজে ভোগান্তিতে পড়ছিলেন। বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নলজুরি এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সুয়াইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া জানান, গত ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান সেলিম পরিষদে আসতেন না। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। তিনি স্থানীয় কিছু লোকজনকে নিয়ে ঝামেলা সৃষ্টির উদ্দেশ্যে পরিষদে যাচ্ছিলেন। পথে নলজুরি এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকে দেয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। বিএনপির এক নেতার করা আগের একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে