নেত্রকোনা প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের সইয়ে এ নোটিশ ইস্যু করা হয়েছে।
ওই নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন— বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি এবং চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার নয়ন, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ভুট্টো ও সদস্য মো. মোস্তফা কামাল।
দলীয় সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া ওই নেতারা সম্প্রতি একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয়সহ দুয়েকজনের পরিবারের সদস্যদের মাদক সেবন ও বেচাকেনায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে চিরাম ইউনিয়নে পালটাপালটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দায়িত্বশীল পদে থেকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গে কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
যে ছয় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, যোগাযোগ করা হলে তারা বলেন, মৌখিকভাবে শুনলেও কারণ দর্শানোর নোটিশের কপি এখনো কেউই হাতে পাননি। নোটিশ পেলে যথাযথ ব্যাখ্যা দেবেন তারা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে