যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে পড়ে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৫ জুলাই থেকে সরকারের প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে ওঠে। ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবি ও অন্যান্য ক্যাম্পাসে বিক্ষোভকারীদের উপর হামলা চালায়।
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেছে কিছু অর্জন, কিছু চ্যালেঞ্জ।“
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্বে) আবুল কাশেম জানান, ঘটনার পর বিদ্যুৎ বিভাগের একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাবল কেটে ফেলার প্রমান পাওয়া গেছে। মেরামতের কাজ শুরু হলেও বিদ্যুৎ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতিসত্তা বিষয়ক পদ যুক্তসহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলো। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনা তুলে ধরেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি ও ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ পর বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের তথ্য গতকাল রোববারই আদালতকে জানিয়েছে। আদালত হাসপাতালে জেল পুলিশ পাঠিয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মাহফুজুর রহমান বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারণ করছে। শার্শাতেও ডেঙ্গু ছড়িয়েছে। তিনজন এখনই ভর্তি আছেন হাসপাতালে।
নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি রেজোয়ান মাসুদকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্র সচিব কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার লোহাগড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ভুলের জন্য তাদের দুজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে হাত-পা বেঁধে জোরপূর্বক টেনে-হিঁচড়ে তুলে নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রামে ঘটেছে। তবে পুলিশ বলছে, এটি পারিবারিক বিষয়।
দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে বালুমহাল নিয়ন্ত্রণ এবং বালু ব্যবসার মাধ্যমে বেন্টু বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। তার আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের পরিমাণ ১০ কোটি ৪৬ লাখ টাকার বেশি। এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন থাকায় মামলা করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কার দাবিতে ৯ দফা উত্থাপন করে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
হাসপাতাল সূত্র জানায়, ফেরদৌসী গত ২৩ জুন জ্বর ও শরীরব্যথাসহ নানা জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ২৫ জুন তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনার ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে আটক করা হয়েছে।