মোংলায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আটক রাকিব খান। ছবি: সংগৃহীত
আটক রাকিব খান। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর উপজেলার জয়মনি সাইলো এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম মো. রাকিব খান (২৬)। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রাকিব উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নজরুল ইসলাম খান এবং মায়ের নাম রোকসানা বেগম।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কী ধারায় মামলা করা হচ্ছে বা আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad