নোয়াখালীতে আ.লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বেগমগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে উপজেলার চৌমুহনীর কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী মিছিল বের করেন।

মিছিলটি বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকায় পৌঁছালে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। পরে ভবনের ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা।

পুলিশ জানায়, মিছিলকারীরা চলে যাওয়ার পর ব্যাংকের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad